২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন নোট বাজারে আসার সময় জানাল বাংলাদেশ ব্যাংক

নিজেস্ব প্রতিবেদক

ঈদের আগে আগামী ১ জুন থেকে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাড়া হবে। প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সীমিত পরিসরে নতুন নোট ছাড়া হবে। পরে ঢাকার কয়েকটি বাণিজ্যক ব্যাংকের শাখার মাধ্যমে নোট ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

প্রতিবছর ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। এবারে একে তো নতুন নোট, তার ওপর নতুন ডিজাইন, ফলে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রমজানের ঈদকে কেন্দ্র করে প্রতিবছর নতুন নোটের চাহিদা থাকে। তবে গত রমজানের ঈদে নতুন নোট বাজারে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। মূলত জুলাই বিপ্লবের পর টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর আগের ডিজাইনের টাকা বাজারে ছাড়ার কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর কাছে যে নতুন নোট গচ্ছিত ছিল তাও বাজারে দিতে নিষেধ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, ঈদের আগে শুধু ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে আসছে। এছাড়া ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নতুন ডিজাইনের নোট ছাপা শুরু হবে ঈদের পর।

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে

দুই দিকের দুই কান্ডারি সংসদে দুজনই প্রথম

দুটি শর্ত মানলেই শবে কদরের মর্যাদা পাবে মুমিন

৫ই আগস্টের পরেরমামলাগুলো যাচাই বাছাই হবে

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

নতুন সরকারের সঙ্গে আমরাঘনিষ্ঠভাবে কাজ করতে চাই