১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

তিনদিন বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ ও নাহিদ

নিজেস্ব প্রতিবেদক

তিনদিন ধরে বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এই সময়ে দু’জনের কেউই সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারেননি।

শুক্রবার রাতে তাদের দেশে ফেরার টিকিটও নিশ্চিত করা হয়। তবে ইউএই ক্রিকেট বোর্ড ও বাংলাদেশর উচ্চ পর্যায়ের চেষ্টায় অবশেষে শুক্রবার রাত ২টায় তারা বিমানবন্দর ত্যাগ করতে পারেন।

এই তিনদিন রিশাদ ও নাহিদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বিসিবির। তাদের সঙ্গে কি হয়েছে সেটাও জানতে পারছিল না বোর্ড।

পাকিস্তান থেকে ফেরার সময় তাদের ভিসায় বা প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড এবং বিসিবি অনেকভাবেই চেষ্টা করেছে। এমনকি বাংলাদেশের উচ্চ পর্যায় থেকেও যোগাযোগ করা হয়েছে কিন্তু কোনোভাবেই ইমিগ্রেশন থেকে কিছু পরিস্কার বার্তা দেওয়া হচ্ছিল না।

আমরা প্রথমে পরিস্কার হতে পারছিলাম না। তারে ইমিগ্রেশন থেকে আসলে কিছু জানা কঠিন। আমরা তো বিসিবি থেকে ভিসা করেছি ঠিকঠাক। আমরা ধারণা করছিলাম পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় দুবাইতে কিছু একটা হয়েছে। তাদের এখন কোনো জটিলতা নেই। যে ভুল বোঝাবুঝি ছিল সেটা গতকাল রাতে ঠিক হয়েছে।
ইফতেখার আহমেদ মিঠু, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৪ মে দুই ধাপে বিভক্ত হয়ে ইউএইতে যায় বাংলাদেশ দল। সেদিন প্রথম ধাপে এই দুই ক্রিকেটার ঢাকা ছাড়েন। তবে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ইমিগ্রেশন পার হতে পারেননি তারা।

শনিবার এই বিষয়ে জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু যুগান্তরকে বলেন, ‘আমরা প্রথমে পরিস্কার হতে পারছিলাম না। তারে ইমিগ্রেশন থেকে আসলে কিছু জানা কঠিন। আমরা তো বিসিবি থেকে ভিসা করেছি ঠিকঠাক। আমরা ধারণা করছিলাম পাকিস্তান থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার সময় দুবাইতে কিছু একটা হয়েছে। তাদের এখন কোনো জটিলতা নেই। যে ভুল বোঝাবুঝি ছিল সেটা গতকাল রাতে ঠিক হয়েছে।’ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার সময়ে রিশাদ ও নাহিদের ট্রানজিট ভিসা ছিল বলে ধারণা করা হচ্ছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলার কারণে পিএসএল বন্ধ হয়ে যায়। ওই সময়ে সব বিদেশি ক্রিকেটারকে বিশেষ বিমানে দুবাই পৌছে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তালিকায় ছিলেন রিশাদ ও নাহিদ। এরপর আরেকটি বিমানে তারা দেশে ফেরেন। এই প্রক্রিয়ার ট্রানজিট ভিসা কার্যকর হয়নি। সেখানেই হয়তো আটকে গিয়েছিলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা