১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট স্থগিত করলো বিমান

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান। চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান।

আজ রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ১ জুলাই পরবর্তী ফ্লাইটে ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট কিনেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পুরো অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস্ অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে বিমান।

১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। কিছুদিন পর সেটি বন্ধ হয়ে যায়। এর দুই বছর পর ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট পরিচালনা শুরু করে। ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এর প্রায় দেড় যুগ পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিমান চালু করে ঢাকা-নারিতা ফ্লাইট। এবার দেড় বছরের মাথায় সেটি স্থগিত হলো। এর ফলে ঢাকা থেকে বিমানে সরাসরি জাপানে যাওয়া যাবে না।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা