২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জিম্মি করে শিশুকে গণধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাটে অস্ত্রের মুখে জিম্মি করে এক শিশুকে (১১) সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার দুপুরে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনের নাম উল্লেখ করে ৪ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর ভাই সুমন মিয়া।

সোমবার দুপুরে হবিগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মুমিনুল হাসানের আদালতে অভিযোগ দায়ের করা হয়। বিচারক অভিযোগের শুনানি শেষে চুনারুঘাট থানাকে এফআইএর করার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. আব্দুল কাইয়ুম।

মামলার আসামিরা হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মৃত সবুর উল্লার ছেলে সফিক মিয়া (৪০), সুহেল মিয়ার ছেলে বাপ্পি মিয়া (২০), আব্দুল কাইয়ুমের ছেলে মনির মিয়া (১৯) এবং অজ্ঞাত আরও একজন।

মামলার বিবরণ দিয়ে আইনজীবী জানান, গত ৩ এপ্রিল দুপুর ১২টার দিকে ভিকটিম শিশুটি চেয়ারম্যানের চারা বাগানের কাছে ছাগল আনতে যায়। এ সময় আসামিরা শিশুটির গলায় চাকু ধরে খুন করার হুমকি দেয়। ভয়ে শিশুটি চিৎকার করেনি। এ অবস্থায় তারা জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে। পরে তাকে বলে যে, বিষয়টি পরিবারের কাউকে জানালে তাকে খুন করে ফেলা হবে। পরবর্তীতে আসামি মনির মিয়া এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি ১৬ এপ্রিল পরিবারের নজরে এলে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে বিচারপ্রার্থী হলে আসামিরা বিভিন্নভাবে হুমকি প্রদান করে। পরে তারা আদালতে মামলা দায়ের করেন।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি