১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়-পুতুলের প্রতিষ্ঠানকে দেওয়া দানের নথি চেয়ে এনবিআরকে চিঠি দুদকের

নিজেস্ব প্রতিবেদক

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনকে দেওয়া দেওয়া দান ও অনুদান সংক্রান্ত নথি তলব করে জাতীয় রাজস্ব এনবিআরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার দেওয়া এ চিঠিতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

চিঠিতে বলা হয়, সিআরআই ট্রাস্টি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

সেই সঙ্গে সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 

দুদক বলছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ নথি জরুরি ভিত্তিতে জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন।

জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাকে সোমবারের মধ্যে জব্দ তালিকা অনুযায়ী তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

দুদক জানিয়েছে, অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মনিরুল ইসলামকে প্রধান করে সাত সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মুর্তজা আলী সাগর, মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

গত মার্চে হাসিনাকন্যা পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের জন্য ৩৩ কোটি টাকার তহবিল সংগ্রহ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাগিয়ে নিতে ‘রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়ার’ অভিযোগে এ দুটি মামলা করা হয়।

এর আগে গত জানুয়ারিতে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগে পুতুল ও জয়ের বিরুদ্ধে মামলা করে দুদক।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

মির্জা ফখরুল এবারের বৈশাখে অতীতের সব জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশ গড়বে।

কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

শাপলা চত্বরের মৃত্যুর প্রকৃত সংখ্যা জানালেন আজাদ মজুমদার

মেট গালার অদ্ভুত কিছু নিয়ম, যা প্রতিটি সুপারস্টারকে মেনে চলতে হয়

কাকরাইলে রাতভর বিএনপি নেতাকর্মীদের অবস্থান

অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

গোপালগঞ্জে সমাবেশ শেষে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা

শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচারণা, এখন শুধু ভোটের অপেক্ষা

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা