২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

নিজেস্ব প্রতিবেদক

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তা পারেনি নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফলে এক পয়েন্ট করে পায় দুই দলই। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই। আসরে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত।

একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তারা।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি