৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনের উরুমছি ও উজবেকিস্তানের ফারগানাকে যুক্ত করেছে নতুন আকাশ পথ

নিজেস্ব প্রতিবেদক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমছি এবং উজবেকিস্তানের পূর্বাঞ্চলের ফারগানা শহরের মধ্যে নতুন আকাশপথ চালু হয়েছে। নতুন এই রুট ফারগানার সঙ্গে চীনের প্রথম সরাসরি ফ্লাইট রুট।
শনিবার সকালে ১১২জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি উরুমছি থিয়ানশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়।
এই নতুন রুট চালু হওয়ার ফলে উরুমছি থেকে ফারগানায় যাত্রার সময় ছয় ঘণ্টার বেশি থেকে কমে প্রায় এক ঘণ্টায় নেমে এসেছে।

নতুন রুটটি উরুমছি থিয়ানশান আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ফ্লাইট রুট।
চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, এই টার্মিনালের মাধ্যমে উরুমছি বিমানবন্দর উচ্চমানের ও আরও কার্যকর বিমান পরিবহন সেবা প্রদান করবে এবং উচ্চ পর্যায়ের উন্মুক্ততা সম্প্রসারণ এবং আঞ্চলিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে উৎসাহিত করতে আরও বড় ভূমিকা পালন করবে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি