২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন

নিজেস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর আদালতে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মমতাজের ফাইটা গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

ইলিয়াস তার পোস্টে একটি কমেন্ট লিংক করেন, যেখানে জানানো হয়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

এর পরে ইলিয়াস আরও একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, জেলখানায় মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক৷ সবাই খুশি থাকবে৷ ঈদ মোবারক…

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি