১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও তথ্য দিতে পারেনি পুলিশ।

রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান।

তিনি বলেন, ‘রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা এমন তথ্য আমাদের কাছে এসেছে। তবে এই ঘটনায় কেউ আটক নেই আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই নাশকতার ঘটনা যে ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা