২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রস রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়াল

নিজেস্ব প্রতিবেদক

দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ২৬ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার অতিক্রম করেছে। নিট রিজার্ভও বেড়ে দুই হাজার ৭৭ কোটি ডলার হয়েছে।

সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং বিশ্বব্যাংকের ঋণ বাবদ ২৫ কোটি ডলার ছাড় করায় রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়ায় ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও এর দাম স্থিতিশীল রয়েছে।

রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধ করার পর গ্রস রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছিল। তা এখন বেড়ে ২৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে অর্থাৎ দুই হাজার ৬০৬ কোটি ডলার। পাশাপাশি নিট রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। এখন তা বেড়ে পৌনে ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ দুই হাজার ৭৭ কোটি ডলার। আর ২৩ কোটি ডলার বাড়লেই নিট রিজার্ভ ২১ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস