৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘গাজায় শিশু হত্যা বন্ধ করুন’ ইসরাইলকে ইতালীয় কোচের বার্তা

নিজেস্ব প্রতিবেদক

অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনি শিশু হত্যার নিন্দা জানিয়েছেন ইতালির জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ রবার্তো মানচিনি।

সৌদি আরব ও ইতালির জাতীয় ফুটবল দলকে কোচিং করানো ৬০ বছর বয়সি এই কোচ এক ভিডিও বার্তায় গাজায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তার ভাষায়, ‘আমি আশা করি গাজার যুদ্ধ শিগগিরই শেষ হবে। আপনারা সাধারণ মানুষ ও পরিবার এবং এমনকি শিশুদের লক্ষ্যবস্তু করতে পারেন না, যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্কই নেই।’

রবার্তো মানচিনি আরও বলেছেন, ‘এ দুর্ভোগকে গ্রহণযোগ্য করার জন্য কোনো যুক্তিই যথেষ্ট নয়। যুদ্ধ কখনোই সমাধান হতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে নিরীহ মানুষকেই এর সবচেয়ে বড় মূল্য দিতে হয়।’

মানচিনি বর্তমানে ইতালি জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদুল আজহার পরের দিন অর্থাৎ ৭ জুন ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৭৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগসূত্রে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, টানা ২০ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৫৪,৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১,২৫,৬৫০ জনের বেশি আহত হয়েছেন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। সূত্র: তাসনিম নিউজ

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি