১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে’

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‘রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো সরি বলতে শুনেছেন? গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগের একজন মন্ত্রী এক ধরনের মকারি করছিলেন। শহীদের রক্ত নিয়ে ওনারা মকারি করেন। তাদের মধ্যে কোনো ধরনের অনুতপ্তের লক্ষণ আমরা দেখি না। তাদেরকে কে বাংলাদেশের সোসাইটিতে জায়গা দেবে? খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা জেলখানায়।’

গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘গণভোটে মানুষ হ্যাঁ ভোট দিয়ে রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। রেড কার্ড দেখাবেন ১৬ বছর যে গুম-খুনের রাজনীতি হচ্ছিলো তার বিরুদ্ধে।’

প্রেস সচিব আরও বলেন, ‘এ বছর যে নির্বাচন হচ্ছে এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে। আগের নির্বাচনগুলোতে বিরোধীদের কাছে ভিড়তেই দেয়নি। বিরোধী দলের নেতাদের ধরে যে শহরে আছে অন্য শহরে পাঠিয়ে দিয়েছে, জেলে ঢুকিয়ে দিয়েছে।’

এবছরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা