২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কাদের-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিজেস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে রোববার (১৮ জানুয়ারি) মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

ওবায়দুল কাদেরের পাশাপাশি অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।

আসামিদের বিরুদ্ধে জুলাই–আগস্টের আন্দোলন দমন, হত্যাযজ্ঞ এবং অন্যান্য গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওবায়দুল কাদেরের উসকানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দমন ও নিপীড়ন চালিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। পরে পলাতক আসামিদের জন্য পত্রিকায় হাজির হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি