৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওদিক থেকে গুলি চললে, এদিক থেকে গোলা চলবে

নিজেস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরাল হওয়া উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধবিরতির পর মোদির এই বক্তব্য সামনে এলো।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা’ (ওদিক থেকে যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে)।

ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে, বিশেষ করে পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের হামলা।

এর আগে, ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালায়। ভারতীয় যুদ্ধবিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো করা হয়।

অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশটির বিরুদ্ধে ‘বুনইয়ানুম মারসুস’ নামে পাল্টা অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। এরপরও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে দেশ দুটি।

এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ‘হটলাইন’ বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) পর্যায়ে আলোচনায় বসবেন।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি