২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এ বছরেই মুক্ত বাণিজ্য এলাকার ঘোষণা করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশে ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিশ্বের অন্যান্য দেশসমূহের আইন, প্রণোদনা, মডেল ইত্যাদি পর্যালোচনার লক্ষ্যে গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে বেজা’র উদ্যোগে বাংলাদেশে এফটিজেড মুক্ত বাণিজ্য এলাকা স্থাপনে একটি জাতীয় কমিটি গঠন করা হয়।
কমিটিতে বেজা, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিডার প্রতিনিধিবৃন্দকে অন্তর্ভূক্ত করা হয়েছে। উক্ত কমিটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, কাস্টমস আইন, আমদানি ও রপ্তানি আইনসহ সংশ্লিষ্ট সকল আইন, বিধি, বিধান পর্যালোচনা করবে এবং এফটিজেড স্থাপনের সহায়ক আইন ও নীতিমালা সংশোধন করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন এবং বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যানের যৌথ উদ্যোগে এই ফ্রি ট্রেড জোন বাস্তবায়িত হবে।
অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন, অর্থনীতি ও রপ্তানিতে বৈচিত্র আনয়ন, আঞ্চলিক উন্নয়নসহ নানাবিধ কারণে বর্তমান বিশ্বে মুক্ত বাণিজ্য এলাকা ফ্রি ট্রেড জোন অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। সেই প্রেক্ষাপটে এ বছরের মধ্যে জোন ঘোষণার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ(বেজা)।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি