২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার দুদকের প্রশ্নের মুখে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

নিজেস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের দায়িত্ব পালন করা সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সিলেট দুদক কার্যালয়ে তাকে দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটে এম এ মান্নান সিলেট দুদক কার্যালয়ে উপস্থিত হন এবং বেলা ১২টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যান।

দুদকের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে।’       

তিনি আরও জানান, সাবেক এই মন্ত্রীর সঙ্গে তার ভাগ্নে, ভাতিজাসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযোগের প্রাথমিক তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদে তার স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে দায়ের করা মামলায় এম এ মান্নানকে শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে অসুস্থ হয়ে পড়লে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৯ অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুর করেন। পরদিন ১০ অক্টোবর হাসপাতাল থেকেই মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় অবস্থান করছেন তিনি। তিনি প্রোস্টেটসহ নানা রোগে ভুগছেন বলে জানা গেছে। 

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি