১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এইচএমএস সার্ভে জাহাজ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানাল ইউকে টিম

নিজেস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের (এফসিডিও) দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ, কমোডর হোয়্যালিকে সঙ্গে নিয়ে শুক্রবার লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে এমন নেভাল, ওসেনোগ্রাফিক এবং সার্ভে জাহাজ এইচএমএস ইন্টারপ্রাইজ সম্পর্কে অধ্যাপক ইউনূসকে অবহিত করেন।

এইচএমএস এন্টারপ্রাইজ একটি মাল্টি-রোল হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ যা হাইড্রোগ্রাফিক এবং ওসেনোগ্রাফিক তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রতিনিধিদল প্রধান উপদেষ্টাকে জাহাজটির বিভিন্ন সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করে।

প্রধান উপদেষ্টা জানতে আগ্রহী ছিলেন কীভাবে এই প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য উপকূলীয় জলসীমা পর্যবেক্ষণ, সার্ভে ও তথ্য সংগ্রহে বিজ্ঞান, জ্ঞান ও গবেষণার সুবিধার্থে কার্যকর অবদান রাখবে।

তিনি ইউকে প্রতিনিধি দলকে অনুরোধ করেন, এ প্ল্যাটফর্মের সক্ষমতা ও জ্ঞান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রপাতি সরবরাহে সহায়তা করতে, পাশাপাশি নতুন সম্পদ অনুসন্ধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, ম্যানগ্রোভ বন সংরক্ষণ, মৎস্য গবেষণা, জীববৈচিত্র্য বিশ্লেষণসহ নানা বিষয়ে সহায়তা করার জন্য।

প্রধান উপদেষ্টা জাহাজের সক্ষমতা কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।

বিশেষভাবে তিনি মেরিটাইম শিক্ষায় তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে জাহাজ বিনিময়ের সর্বোচ্চ সুফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

প্রফেসর ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এ ধরনের একটি জাহাজ বাংলাদেশকে তার সমুদ্র ও সম্পদের গভীর জ্ঞান অর্জনে সহায়তা করবে, যা জনগণের কল্যাণে ব্যবহৃত হবে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস