২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদুল আজহার টানা ১০ দিন ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস

নিজেস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আগামীকাল রোববার খুলছে সরকারি সব অফিস। গত ৫ জুন শুরু হয়েছিল টানা এই ছুটি। ছুটির শেষ দিন আজও অনেক মানুষ গ্রাম থেকে রাজধানীতে ফিরছেন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে রাজধানীর টার্মিনালগুলোতে ঢুকছে বাস। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল বেড়েছে।

যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলি ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাস স্টপেজে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সঙ্গে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী।

নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহণে করে ঢাকায় কমলাপুরে নামেন তৌহিদুল ইসলাম। তিনি সচিবালয়ে চাকরি করেন বলে জানান।

তিনি জানান, বাস কাউন্টারগুলোতে ঢাকায় আসার যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ঢাকা থেকে ফিরতি গাড়ির জন্য আগে থেকেই টিকেট কাটা যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে টিকেট না পেয়ে লোকাল গাড়িতেও আসছেন।

ঢাকার টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, খুলনা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের নানা প্রান্ত থেকে যাত্রী নিয়ে একের পর এক বাস ঢুকছে রাজধানীতে। এসব বাস থামছে গাবতলি, মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, ফকিরাপুল, জুরাইন, শনিরআখড়া, রায়েরবাগ ও কাজলা এলাকায়। বাস থেকে নেমে কেউ রিকশা, কেউ সিএনজি অটোরিকশা আবার কেউ ঢাকার লোকাল বাসে যাচ্ছেন গন্তব্যে। কেউ কেউ যাচ্ছেন মতিঝিলে মেট্রোরেলের স্টেশনের দিকে। আবার কেউ মোটরসাইকেল ভাড়া করছেন।

অনেক যাত্রীই জানান, অগ্রিম টিকেট কাটতে না পারায় তারা লোকাল বাসে করে ঢাকায় আসছেন।

রাজধানীর প্রতিটি জায়গায় ট্রাফিক সদস্য রয়েছেন।

মালিবাগ রেলগেট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ রফিকুল ইসলাম বলেন, কয়েকদিনের তুলনায় আজ গাড়ি ও মানুষের চাপ বেড়েছে। বিকাল থেকে মানুষের চাপ বেড়েছে। শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক ব্যবস্থাপনা তৎপর রয়েছে।

ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন থেকে ছুটি শুরু হয়। কাল ১৫ জুন রোববার থেকে সরকারি সব অফিসে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি