১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা জানাল ব্রিকস

নিজেস্ব প্রতিবেদক

ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। খবর সামা টিভির।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। এতে সংগঠনটির বাণিজ্য, আর্থিক সংস্কার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।

এছাড়া ব্রিকস নেতারা গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি সমস্যার একটি ‘ন্যায্য ও সুষ্ঠু সমাধানের’ মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে দ্ব্যর্থহীনভাবে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

এছাড়াও তীব্র নিন্দা জানিয়ে ব্লকটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।

এদিকে অর্থনৈতিক বিষয়ে ব্রিকস নেতারা একতরফা বাণিজ্য শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তার যুক্তি দিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা ও বিশ্ব বাণিজ্য নিয়মকে ক্ষতিগ্রস্ত করে।

তারা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছেন।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা