৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

নিজেস্ব প্রতিবেদক

ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর দেশটির বিভিন্ন শহরকে লক্ষ্য করে ৩৬০টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা; এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো। 

তিনি লিখেছেন, এটি ছিল ইউক্রেনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে পরিচলনা করা সমন্বিত ও নিষ্ঠুর একটি হামলা। শত্রুরা আরও একবার জানান দিলো যে তাদের লক্ষ্য হলো কেবল হত্যা ও ভীতি সঞ্চার করা।

পৃথক এক পোস্টে রাশিয়ার এই ড্রোন হামলার কঠোর সমালোচনা করে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি লিখেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোনো সহযোগিতা করছে না, বরং পুতিনকে আরও উৎসাহিত করছে। শনিবার যে হামলা চালাল আগ্রাসনকারী রুশ বাহিনী— রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারির জন্য এ ধরনের হামলা যথেষ্ট।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে চার ঘণ্টার মধ্যে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া ৯৫টি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

তবে এই ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়।

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে

দুই দিকের দুই কান্ডারি সংসদে দুজনই প্রথম

দুটি শর্ত মানলেই শবে কদরের মর্যাদা পাবে মুমিন

৫ই আগস্টের পরেরমামলাগুলো যাচাই বাছাই হবে

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

জামায়াত-এনসিপির ‘রাজনৈতিক জোট’নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

নতুন সরকারের সঙ্গে আমরাঘনিষ্ঠভাবে কাজ করতে চাই