২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি

নিজেস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে প্রথম ম্যাচের পর বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে সিরিজে আরও একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে আমিরাতি ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার (১৯ মে) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তারা।

আজ (সোমবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। আর বাড়তি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সিরিজের অন্য দুই ম্যাচের মতো এই ম্যাচটিও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৯টায় শুরু হবে।

আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৫৩ বলে করা সেঞ্চুরিতে চড়ে সে ম্যাচে ৭ উইকেটে ১৯১ রান স্কোরবোর্ডে জমা করে লিটন দাসের দল। জবাব দিতে নেমে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ। দুটি করে উইকেট যায় তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী এবং মোস্তাফিজুর রহমানের ঝুলিতে।

এদিকে আরব আমিরাত সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নেমে পড়ার কথা রয়েছে বাংলাদেশের। নতুন সূচি পরিকল্পনা অনুযায়ী, ২৭ ও ২৮ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে।

এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি