২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদেরই একটা অংশ চায় না নির্বাচন ভালো হোক: পররাষ্ট্র উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে এবং এই সরকারের প্রধানতম তিনটি কাজ হলো—রাষ্ট্রীয় সংস্কার (রিফর্ম), বিচার প্রক্রিয়া নিশ্চিত করা এবং একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। আমাদেরই একটা অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। কিন্তু আগামী নির্বাচনে ফলাফল কী হবে— তা ঠিক করবে দেশের তরুণ সমাজ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালানো হতে পারে। এসব অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। 

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তৌহিদ হোসেন আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে। এ সময় তিনি তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।  

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। 

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি আরও জোরদার করা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু