২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় সোপর্দ

নিজেস্ব প্রতিবেদক

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে রাজধানীর রমনা থানায় সোপর্দ করা হয়েছে। এই অভিনেতাকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও ইতিমধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। পরে থানার ভেতরে থেকে পুলিশ বাইরে আসলে সিদ্দিককে তুলে দেওয়া হয় তাদের হাতে।

সিদ্দিককে যারা মারধর করেছে তারা বিএনপি’র লোকজন বলে নিশ্চিত করেছেন থানার কর্মকর্তারা।

এদিকে, নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে একজন বলতে শোনা যায়, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’

এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি