১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে জাতিসংঘের উদ্বেগ

নিজেস্ব প্রতিবেদক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বাংলাদেশে রাজনৈতিক দল, সংগঠন এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

সোমবার ৫৯তম মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাপী আপডেট প্রদানের সময় জাতিসংঘের মানবাধিকার প্রধান এই উদ্বেগ জানান।

জোরপূর্বক গুমের তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ টিমকে সহায়তা করায় টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন। সেই সঙ্গে জানান, তার অফিস শীঘ্রই এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছে।

এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলির সংলাপের মাধ্যমে অগ্রগতির বিষয়ে নিজের উৎসাহের কথা জানান টুর্ক। বলেন, ‘আমি সংস্কারের ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতির আহ্বান জানাই, যাতে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়।’

এর আগে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় তাদের তথ্যানুসন্ধান প্রতিবেদনে জবাবদিহিতা ও ন্যায়বিচার, পুলিশ ও নিরাপত্তা; নাগরিক স্থান, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক শাসনব্যবস্থাসহ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সুপারিশ করে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস