১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন শতাধিক এসআই

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের শতাধিক সাব ইন্সপেক্টরকে (এসআই) ইন্সপেক্টর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ৬০ জন,  সাব ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ৪৫ জন এবং ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৫ জন পুলিশ সার্জেন্টকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি প্রাপ্তদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যার্থে এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২ বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টারসকে কপি দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস