১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতানিয়াহুর আবেদন নাকচ করলেন ইসরাইলি আদালত

নিজেস্ব প্রতিবেদক

ইসরাইলের একটি আদালত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন খারিজ করে দিয়েছেন।

বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে অনুরোধ জানান, আগামী দুই সপ্তাহের শুনানিতে যেন নেতানিয়াহুকে অব্যাহতি দেওয়া হয়। তার ভাষায়, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে এখন ‘নিরাপত্তা ইস্যুতে’ মনোযোগ দিতে হচ্ছে।

তবে জেরুজালেম জেলা আদালত অনলাইনে প্রকাশিত রায়ে জানায়, ‘বর্তমান রূপে এই আবেদন শুনানি বাতিলের জন্য প্রয়োজনীয় ভিত্তি বা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে পারেনি।’

নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন। তার সমর্থকরা বহু বছর ধরে চলা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।

প্রথম মামলায় নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তারা রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে বিলিয়নিয়ারদের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলারের (প্রায় ৩২ কোটি টাকা) বিলাসবহুল উপহার নিয়েছেন।

অন্য দুটি মামলায় অভিযোগ রয়েছে, নেতানিয়াহু দুইটি ইসরাইলি গণমাধ্যমের কাছ থেকে নিজের পক্ষে অনুকূল সংবাদ কাভারেজ পেতে চেষ্টা করেছিলেন।

এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা একটি ‘উইচ-হান্ট’ । তার দাবি, ‘এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই ‘মহান বীর’কে ক্ষমা দেওয়া উচিত।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তখন থেকে গাজায় ৫৬ হাজার ২৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৩২ হাজার ৪৫৮ জন।

এদিকে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

এরপর গত ১৩ জুন বিনা উসকানিতেই ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান। যা পরবর্তীতে তেহরান ও তেলআবিবের মধ্যে ১২ দিনের সংঘর্ষে রূপ নেয়।  এতে কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জবাবে তেহরান ইসরাইলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যার ফলে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছে।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা