২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তাইশানের অর্থনীতি এগিয়ে নিচ্ছে ইল মাছ

নিজেস্ব প্রতিবেদক

বিদেশে বাজার সম্প্রসারণ ও বাণিজ্য বৈচিত্রকরণের উদ্যোগ জোরদার করেছে চীনের কুয়াংতোং প্রদেশের উপকূলীয় শহর তাইশান। এ উদ্যোগের অন্যতম হলো ইল মাছ চাষের প্রসার ঘটানো।

শুক্রবার শহর কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন ইল মাছ সংক্রান্ত খাদ্যপণ্য তৈরিতে সহায়তা ও কৃষি-পর্যটনের সমন্বিত উন্নয়নকে উৎসাহিত করছে নগর প্রশাসন।

এই লক্ষ্যে, আগামী কয়েক মাসে তৌশান ও তুয়ানফেনসহ বড় ইল মাছ চাষ অঞ্চলগুলোতে উৎসবের আয়োজন করা হবে। পর্যটকদের কাছে তাইশানের ইল মাছের মান তুলে ধরতে ভূমিকা রাখবে এই উৎসব।

বিবৃতিতে আরও বলা হয়, ইল চাষিদের জন্য হোটেল, রেস্টুরেন্ট, সুপারমার্কেট, জলজ পণ্য বাজার ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি করা হচ্ছে, যাতে বিক্রয় চ্যানেল আরও প্রসারিত হয়।

তাইশানের ৩ কোটি ৩৩ লাখ ৩০ হাজার বর্গমিটারের বেশি ইল মাছ চাষ এলাকা রয়েছে, যেখানে বার্ষিক উৎপাদন ৫০ হাজার টনের বেশি।

দেশীয় বাজারে তাইশানের ইলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়।

বিবৃতিতে জানানো হয়, ২০২৪ সালে তাইশানের ইল মাছ শিল্পের মোট মূল্য ৭১৭ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশেরও বেশি।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস