৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাবি শিক্ষার্থী খুনের ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারী আটক

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহতের ঘটনায় পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। 

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাবি ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ঘটনার পরপরই

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের পাশে তিন যুবক সাম্যের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরাও আহত হন এবং একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে দুইজনকে আটক করা হয়, অন্যজন পালিয়ে যায়। পলাতক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডিসি মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ধাক্কা নিয়ে উত্তেজনা থেকে এ ঘটনা ঘটে। একপর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করা হয়, যা তাঁর মৃত্যুর কারণ। ঘটনার বিস্তারিত জানতে পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামী জানান, সাম্য হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। মধ্যরাতেও হাসপাতালের জরুরি বিভাগ ও চত্বরে তাঁদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি