১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরের সফর ঘিরে নির্মিত তোরণ অপসারণ করল প্রশাসন

নিজেস্ব প্রতিবেদক

‎চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে নির্মিত একটি তোরণ অপসারণ করেছে প্রশাসন। 

বুধবার (৪ ফেব্রয়ারি) দিবাগত রাতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি তোরণটি ভেঙে ফেলা হয়।

‎অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। 

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা জানতে পেরে বিশ্বরোড মোড়ে গিয়ে তোরণটি দেখতে পাই। কিন্তু সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে না পেয়ে প্রশাসন নিজ উদ্যোগেই সেটি অপসারণ করে। 

‎জানা গেছে, আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করেই তোরণটি নির্মাণ করা হয়েছিল। 

‎এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, ডা. শফিকুর রহমানের সফরটি নির্বাচনি জনসভা সংশ্লিষ্ট এবং নির্বাচনেরই অংশ। তাই সফর উপলক্ষে তোরণ নির্মাণ সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল। 

‎তবে প্রশাসনের এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াত। 

চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী বলেন, জামায়াত আমিরের কর্মসূচিকে ঘিরে নির্মিত তোরণ এভাবে ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত। দেশের বিভিন্ন স্থানে তিনি সফর করছেন এবং সেখানেও তোরণ নির্মাণ করা হচ্ছে। অন্য জায়গায় যদি এগুলো রাখা যায়, তাহলে আমাদের এখানেও রাখা যেত। অন্তত অপসারণের আগে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। 

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস