১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চা পানের বিরতির আগেই ৫ উইকেট নেই

নিজেস্ব প্রতিবেদক

গল টেস্টে ভালো খেললেও কলম্বো টেস্টে নাজেহাল অবস্থা টাইগারদের। কলম্বো টেস্টের প্রথম দিনের চা পানের বিরতির আগেই ৫ উইকেট হারাল বাংলাদেশ।

প্রথম দিনের তিন সেশনের মধ্যে দুই সেশনে মাত্র ১৪৪ রান করতেই বাংলাদেশ হারায় প্রথম সারির ৫ ব্যাটসম্যানের উইকেট। একে একে সাজঘরে ফিরেছেন এনামুল হক বিজয়, মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম অনিক ও লিটক কুমারদাস।

দলীয় ৫ রানে ফেরেন গল টেস্টের দুই ইনিংসে ০ ও ৪ রানে আউট হওয়া এনামুল হক বিজয়। কলম্বো টেস্টেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। 

দলীয় ৪৩ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। প্রথম টেস্টের দুই ইনিংসে ২৯ ও ১৪ রান করা মুমিনুল, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন মাত্র ২১ রানে।

একটা পর্যায়ে ২ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৭৪ রান। এরপর মাত্র ২ রানের ব্যবধানে হারায় ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ওপেনার সাদমান ইসলাম অনিক। 

গল টেস্টের দুই ইনিংসে ১৪ ও ৭৬ রান করা সাদমান, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৪৬ রান করে। গল টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত, কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন মাত্র ৮ রানে। 

চা পানের ঠিক বিরতিতে যাওয়ার আগে উইকেট হারান লিটন কুমার দাস। গল টেস্টে ৯০ ও ৩ রান করা লিটন কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ৩৪ রানে।

চা পানের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান। ৩৪ ও ০ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। 

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ