২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ২ নারী

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় সিএনজি অটোরিকশায় আগুন ধরে দুই নারী গুরুতর দগ্ধ হয়েছেন। সিএনজি চালকের ভাষ্য, তার গাড়িতে কয়েকজন পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

রোববার (২০ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আতুরার ডিপো চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।

আহত দুই নারী হলেন, রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা (৫০) এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা (৩০)।

তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

অটোরিকশা চালক মো. জমির জানান, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আনয়নকারীরা বলেছেন, তাদের গাড়িতে পেট্রোল নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে কল করা হলেও তিনি সাড়া দেননি।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি