১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে আরও একটি বাসে আগুন

নিজেস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা৷  

এর আগে কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার শেষ রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের মধ্যে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে গাড়িটি বেশিরভাগ অংশ পুড়ে গেছে। 

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে আগুন দেওয়ার খবর আসে। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷

চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ১০

এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি

জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বিরোধ এড়াতে চীন-ইইউ’র সংলাপ

চীনের জাতীয় ক্লাসিক গ্রন্থ জাদুঘর

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ