৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজায় চলছেই ইসরাইলি হামলা, নিহত আরও ৬০ ফিলিস্তিনি

নিজেস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আহত হয়েছেন প্রায় ৩০০ জন।  

শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলের হামলায় অন্তত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬০টি লাশ পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৮৪ জন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।  এদিন তারা ১২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। 

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। দেড় বছরেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়যপক্ষ। 

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ১১ হাজার।

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

নির্বাচন না হওয়ার কোনো ধরনের সুযোগ নেই

পরিবার-ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি আর চায় না জনগণ: জামায়াত আমির

ক্যান্ট চেকপোস্টে সেনাসদস্যদের বচসায় জড়ালেন জামায়াত প্রার্থী, ভিডিও ভাইরাল

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আদালতে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে

দ্রব্যমূল্য ও নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা, আস্থা ফেরানোর তাগিদ

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআইএফ’

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান