৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কলম্বিয়া সীমান্তের কাছে আছড়ে পড়ল বিমান, নিহত ১৫

নিজেস্ব প্রতিবেদক

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলটি ভেনেজুয়েলার সীমান্তের খুব কাছাকাছি, পাহাড়ি ও দুর্গম অঞ্চলে।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সাতেনা জানায়, ভেঙে পড়া বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট (Beechcraft) ১৯০০ টুইন-প্রপেলার বিমান।

বিস্তারিত তথ্য না দিয়ে বিমান সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ওই ফ্লাইটটি ‘মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। এই অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। 

বিমান সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ যাত্রী ও দুজন ক্রু ছিলেন।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে অবতরণের নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।

বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের তথ্য জানাতে একটি হটলাইনও চালু করা হয়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনী উদ্ধার অভিযানে সহায়তা করছে।

কুকুতা অঞ্চলটি পাহাড়ি এলাকা। সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

নির্বাচন না হওয়ার কোনো ধরনের সুযোগ নেই

পরিবার-ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি আর চায় না জনগণ: জামায়াত আমির

ক্যান্ট চেকপোস্টে সেনাসদস্যদের বচসায় জড়ালেন জামায়াত প্রার্থী, ভিডিও ভাইরাল

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আদালতে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে

দ্রব্যমূল্য ও নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা, আস্থা ফেরানোর তাগিদ

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআইএফ’

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান