২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ

নিজেস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় পলাতক থাকা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।

রেড নোটিশের আওতায় থাকা অন্য দুই আসামি হলেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।

আদালতে দুদকের পক্ষে উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করে রেড নোটিশ জারির অনুমতি দেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা ভুয়া প্রতিষ্ঠান ‘এএম ট্রেডিং’-এর নামে মিথ্যা ঋণ আবেদন করে ১০৪ কোটি টাকার বেশি আত্মসাৎ করেন। পরে সেই অর্থ পাচার ও রূপান্তরের মাধ্যমে ৩৪০ কোটি টাকা এস আলম সুপার ওয়েল লিমিটেডে স্থানান্তর করেন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা ছাড়াও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় অভিযোগ প্রমাণিত হয়েছে।

আসামিরা দেশের বাইরে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদন করে দুদক।

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু