২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

নিজেস্ব প্রতিবেদক

পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শনিবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা শনিবার জানিয়েছে, ৪৫০ কিলোমিটার পাল্লার আবদালি অস্ত্র ব্যবস্থার একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। খবর ডনের।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বর্ধিত কৌশলগত ক্ষমতাসহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা এই সাফল্যে সংশ্লিষ্ট সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।

আইএসপিআর আরো জানায়, ‘তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা প্রতিরোধক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম।’

এই উৎক্ষেপণটি এমন একসময়ে হয়েছে, যখন পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি