২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

নিজেস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

সোমবার নির্বাচন ভবনে দুপুর সোয়া ১২টার দিকে দলটির সঙ্গে বৈঠকে বসে ইসি। এতে গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত আছেন— প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব।

অন্যদিকে, জামায়াতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা করবে। জামায়াতের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও ইসির আলোচনায় উঠে আসার কথা রয়েছে।

বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয় এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি