১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরাকের শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫০

নিজেস্ব প্রতিবেদক

পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা-আইএনএ। বৃহস্পতিবার সকালে ওয়াসিত প্রদেশের গভর্নরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

রয়টার্স স্বাধীনভাবে এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। 

গভর্নরের বরাত দিয়ে আইএনএ আরও জানায়, ‘আমরা ভবন ও ‍শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি’।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা