২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে কল্পনা করিনি : হাসনাত আবদুল্লাহ

নিজেস্ব প্রতিবেদক

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর, একটা ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর, আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না।’

বুধবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আরো বলেন, ‘এই ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।’

হাসনাত বলেন, ‘গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে, আমরা বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই।

কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হত না।’

সবশেষে তিনি বলেন, ‘তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে কথা বলছেন। বলছেন, আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কী, আমরা জানি না।

বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই যদি না বাঁচতে পারে, তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে?’

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু