১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

অ্যাপল-মেটাকে ইইউর ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

নিজেস্ব প্রতিবেদক

ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) আইন লঙ্ঘনের অভিযোগে বুধবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো ও মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। ডিএমএর ‘অ্যান্টি-স্টিয়ারিং’ বাধ্যবাধকতার লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

অন্যদিকে মেটা ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা ব্যবহারের পরিমাণ কমাতে বিকল্প পরিষেবা বেছে নেওয়ার সুযোগ দেয়নি বলে অভিযোগ করা হয়েছে। মেটার ‘পে ফর প্রাইভেসি’ সিস্টেম, যেখানে ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার জন্য অর্থ প্রদান করতে হয়, অথবা বিনা মূল্যে ব্যবহারের জন্য ডেটা শেয়ার করতে হয়, সেটিও এই অভিযোগের কারণ।

উভয় কম্পানিই এই জরিমানার বিষয়ে আপত্তি জানিয়েছে। অ্যাপল তাদের বিবৃতিতে বলেছে, কমিশন অন্যায়ভাবে জরিমানা করেছে। এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ক্ষতিকর মনে করে তারা।

আর মেটা অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়ন ‘সফল মার্কিন ব্যবসাগুলোকে পঙ্গু করার চেষ্টা করছে।

অ্যান্টিট্রাস্ট কমিশনার টেরেসা রিবারা বলেছেন, এই জরিমানা একটি ‘শক্তিশালী ও স্পষ্ট বার্তা’ এবং ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ ‘দৃঢ় কিন্তু ভারসাম্যপূর্ণ’।

কমিশনের মুখপাত্র টমাস রেগনিয়ার জানান, এই জরিমানা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। তিনি আরো বলেন, জরিমানার পরিমাণ ‘যথাযথ প্রক্রিয়া’ অনুসরণ করে নির্ধারণ করা হয়েছে।

‘হালান্ডকে রুখতে বলের যোগান বন্ধ করাই মূল অস্ত্র’

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা