২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান

নিজেস্ব প্রতিবেদক

বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তার পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এ সিরিজটি সুপারহিট হয়েছে। সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এবার চিনতে পারছে আমি কে— বলেও মন্তব্য করেছিলেন আরিয়ান খান। কিন্তু এই সাফল্যের মাঝেই আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন শাহরুখপুত্র।

এর আগে ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। কিছু দিন আগে সেই বিতর্কের অবসান হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই আরও বিতর্কে জড়ালেন তিনি। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই বন্ধুর সঙ্গে রয়েছেন তিনি। যার মধ্যে একজন হলেন কর্নাটকের এক মন্ত্রীর ছেলে।

শুক্রবার (২৮ নভেম্বর) একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরুরে গিয়েছিলেন আরিয়ান খান। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা যায় তাকে। তিনজনেই সমাজের প্রভাবশালী পরিবারের সন্তান।

অভিযোগ উঠেছে— বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে প্রকাশ্যে নিজের মধ্যমা দেখিয়ে ‘অশালীন’ ইঙ্গিত করে বসেন আরিয়ান খান। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর শাহরুখপুত্রকে ওই ভঙ্গিমায় দেখে ক্ষোভ প্রকাশ করেন একশ্রেণির দর্শক। তাদের দাবি— অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ নেয়। যদিও কর্নাটকের পুলিশের তরফে এখনো কোনো উত্তর মেলেনি।

উল্লেখ্য, মাদককাণ্ডের পরে বেশ কিছু দিন প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ান খান, শাহরুখসহ পুরো খান পরিবারকে। এ প্রসঙ্গে কিং খান বলেছিলেন—গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমি জানি, কোভিডের কারণে নিশ্চয়ই আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব সিনেমা ফ্লপ। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শ্রদ্ধার্ঘও লিখে ফেলেছিল। তবে এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। কিন্তু এই বিতর্কের পানি কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

পাকিস্তানের দুই শহরে অঘোষিত ‘লকডাউন’

শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প

পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

১৭ বছর পর ভাত খেলেন বিএনপি সমর্থক সেই ইনু মিয়া

হামে আরও ৩ শিশুর মৃত্যু