১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৫৬৯ জন

নিজেস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে আরো ৫৬৯ জন। এছাড়া অন্যান্য অভিযান মিলিয়ে এ সময়ে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ২৩১ জনকে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো গ্রেফতার ৫৬৯ জনকে করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আজ শনিবার (২ মার্চ) পর্যন্ত ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, ১টি দা, ১টি ছুরি, ২টি লোহার রড ও ১টি লাঠি উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

‘প্রধানমন্ত্রীর চীন সফরে নতুন দ্বার উন্মোচন হবে’

পিকিং অপেরা: চীনা ঐতিহ্য, সংস্কৃতি ও মঞ্চকলার দ্বিশতাব্দীর জীবন্ত প্রতিচ্ছবি

বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা

চীনের ডার্ক ল্যাব: রাসায়নিক পরীক্ষায় নতুন যুগ

মেসি থাকতেই আরেকটি বিশ্বকাপ নিয়ে নিতে হবে: ইরফান

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

নিত্যপণ্যে স্বস্তির খবর, ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস