১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ দফা দাবি পূরণ হলেই নির্বাচনে প্রস্তুত জামায়াত

নিজেস্ব প্রতিবেদক

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ ৭ দফা দাবি পূরণ হলেই যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এদিন সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বৈঠক শেষে জামায়াত নেতা বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এতে অংশ নেবেন ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা।

একই সঙ্গে, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকেও এ সমাবেশে দাওয়াত দেওয়া হবে বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে