১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ

নিজেস্ব প্রতিবেদক

১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় এই তালিকা প্রকাশ করে জোটটি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন জোটের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম।

১৩৮ আসনের তালিকার মধ্যে গণতন্ত্রের মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন। বগুড়া-২ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু মনোয়ন পেয়েছেন

https://drive.google.com/file/d/1hNS4mVc4QeUNIMeSC0q3yMh2mZ3XD5g1/view?usp=sharing

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজপথের সঙ্গী যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর কাছে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা চায় বিএনপি। মিত্ররা তালিকা দেওয়ার পরে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে তারা। এর আলোকে গণতন্ত্র মঞ্চের শরিকরা কয়েক দফা বৈঠক শেষে তাদের প্রার্থী তালিকা তৈরি করে।

আনুষ্ঠানিক ঘোষণার পর এই তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিএনপিকে দিতে চায় ছয় দলীয় এই জোট। 

সূত্র জানায়, ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের যুগপৎ আন্দোলনের মিত্র দল এবং জোটের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছেন। কোনো কোনো নেতার সঙ্গে আসন নিয়েও কথা বলেছেন। তবে তালিকা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি বিএনপি। 

তবে মিত্র জোট ও দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরির কাজে হাত দেয়। কোনো কোনো জোট তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রণয়নও করেছে। 

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে