১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ

নিজেস্ব প্রতিবেদক

চানখারপুলে ৬ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হচ্ছে এখন। সেখানে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে  তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পৌঁছেছেন।

ট্রাইব্যুনালে আজ ১০ম দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। সেখানে আসিফ উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। তখন তাদের বলা হয়েছিল সেটা তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর হবে। তবে পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেয় ডিবি।

সেই জবানবন্দিতে আসিফ আরও জানান, ১৯ জুলাই যখন ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল, তখন তার ফোনের জিপিএস ট্র্যাক করে তাকে তুলে নেয় ডিজিএফআই সদস্যরা। 

গুম করার পর চোখ বাঁধা ছিল তার, সে অবস্থায় ৫ দিন কাটিয়েছেন তিনি। সেই ৫ দিন কোথায় রাখা হয়েছিল তাকে, সেটা জানতেন না তিনি। ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনকালে গুম অবস্থায় থাকা ঘর বলে শনাক্ত করতে পারেন তিনি। জবানবন্দিতে উঠে এসেছে সে বিষয়টিও।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে