২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

নিজেস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তার ভাই শরিফ ওমর হাদি। তিনি জানিয়েছেন, ওসমান হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি ঘটনার বিস্তারিত প্রকাশের ইঙ্গিত দিয়েছেন।

একইসঙ্গে নিজের আসন্ন বক্তব্যের কারণে ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে ওমর হাদি উল্লেখ করেন, তার ভাইয়ের জীবনাবসানের আগের ও পরের ঘটনাপ্রবাহ নিয়ে তিনি বিস্তারিত লিখবেন। তবে সেই বর্ণনায় ইনকিলাব মঞ্চের সংশ্লিষ্ট অনেকের কর্মকাণ্ড ও সম্পৃক্ততার বিষয়ে অস্বস্তিকর তথ্য উঠে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ কারণেই আগাম দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

তার এই ফেসবুক পোস্ট প্রকাশের পর বিভিন্ন মহলে নানামুখী আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যের সত্য উদঘাটনে অনেকে তার বিস্তারিত বক্তব্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। ঘটনার পরপরই তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

পরে তার মরদেহ দেশে ফিরিয়ে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সন্নিকটে দাফন করা হয়।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে