১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিক্সজি প্রযুক্তির মাঠপর্যায়ের পরীক্ষা চীনে

নিজেস্ব প্রতিবেদক

চীনের পূর্বাঞ্চলের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে অবস্থিত পার্পল মাউন্টেন ল্যাবরেটরি সম্প্রতি একটি কনফারেন্সে বিশ্বের প্রথম সিক্সজি নেটওয়ার্কের মাঠপর্যায়ের সফর পরীক্ষার ঘোষণা দিয়েছে।

এই পরীক্ষায় তারা ড্রোন ব্যবহার করে দেখেছে—সিক্স-জি নেটওয়ার্ক শুধু দ্রুত ডেটা পাঠাতে পারে না, বরং এটি ড্রোন বা অন্য বস্তু কোথায় আছে, তাও শনাক্ত করতে পারে নিখুঁতভাবে।

গবেষক হুয়াং ইয়ংমিং বলেন, ‘যখন ড্রোনের দিকে সিগন্যাল পাঠানো হয়, তখন সেটি প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই প্রতিফলিত সিগন্যাল বিশ্লেষণ করেই ড্রোনের অবস্থান বোঝা যায়।’
তিনি জানান, এই প্রযুক্তির মাধ্যমে আগের চেয়ে ১০ গুণ বেশি দ্রুত সংযোগ পাওয়া যাবে। একইসাথে এটি খুব স্পষ্টভাবে যেকোনো বস্তুর অবস্থানও শনাক্ত করতে পারবে।

ল্যাবরেটরির পরিচালক ইউ শিয়াওহু বলেন, ‘আগে শুধু রাডার দিয়ে বস্তু শনাক্ত হতো। এখন আমরা বেইজ স্টেশনেই রাডার ও যোগাযোগের কাজ একসাথে করতে চাই। এতে এক কিলোমিটার দূরের বস্তুও ধরা পড়বে।’
এই প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা, এবং স্বল্প উচ্চতার আকাশপথে পণ্য পরিবহনে কাজে লাগানো যাবে। যদি কোনও অননুমোদিত ড্রোন নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে, সিক্সজি বেইজ স্টেশন সেটা চিনতে পারবে এবং অবস্থান জানাতে পারবে।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে