ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার উদ্বোধন করা হলো ৫৫তম প্যারিস এয়ার শো। এই মেগা ইভেন্টে সকলের নজর কেড়েছে চীনের উন্নত যুদ্ধবিমানগুলো।
চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের প্রদর্শনী বুথে তুলে ধরা হয় চীনের তৈরি যুদ্ধ বিমান জে-১০সিই এবং জে-৩৫এ।
এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর ডানার নীচে চীনের বিশ্বমানের দূরপাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পিএ-১৫ইএস যুক্ত রয়েছে, যা এর বিধ্বংসী ক্ষমতাকে তুলে ধরেছে।