১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তাপমাত্রা কমলেও তীব্র শীতের সম্ভাবনা নেই

নিজেস্ব প্রতিবেদক

আগের দিনের তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়লেও আজ শুক্রবার রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে। তবে তীব্র শীতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আগামীকাল শনিবার উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা আরো কমতে পারে। তবে রাজধানীতে তাপমাত্রা একই থাকতে পারে। এদিকে, আগের কয়েক দিনের তুলনায় শৈত্যপ্রবাহের পরিধি কমে আজ দেশের শুধু তিন জেলা দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। তাপমাত্রা কমলেও আগামী কয়েকদিন উত্তরাঞ্চলেও শৈত্যপ্রবাহ এলাকা বাড়ারও সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ৯ দিন ধরে তেঁতুলিয়ায়ই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়লেও রাজধানীর তাপমাত্রা খানিকটা কম ছিল। আগের দিনের তুলনায় কিছুটা কমে শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহের প্রবণতাও আগের কয়েক দিনের তুলনায় কমে গেছে। গতকাল দেশের শুধু তিন জেলা দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যায়, যা আগের কয়েক দিনে বেশ কয়েকটি জেলায় ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, শুক্রবার দেশের সার্বিক তাপমাত্রা খানিকটা কমলেও শৈত্যপ্রবাহ বয়ে যায় মাত্র তিন জেলায়। শৈত্যপ্রবাহের এলাকা কমলেও তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। আগামীকাল শনিবারও পরিস্থিতি একই রকম থাকতে পারে। তবে এই মুহূর্তে দেশে তীব্র শীতের কোনো লক্ষণ নেই।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে