১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেনের সাথে সাক্ষাৎ করেন। সোমবার এক বৈঠকে তারা চীন ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

রাসমুসেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াংয়ের আমন্ত্রণে ১৭ থেকে ২০ মে পর্যন্ত চীনে সরকারি সফরে আছেন।

চীন ও ডেনমার্কের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী এই বছর। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলির মধ্যে ডেনমার্ক অন্যতম।

এদিকে, এশিয়ায় ডেনমার্কের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দ্বিতীয় বৃহত্তম বিদেশী বিনিয়োগকারী রাষ্ট্র চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৫.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১২.৮ শতাংশ বেশি।

রাসমুসেনের চীন সফরের আগে, চীনের রাষ্ট্রপতি সি চিনপিং চীনে ডেনিশ চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতার একটি চিঠির উত্তর দেন, যেখানে তিনি চীন-ডেনমার্ক ও চীন-ইউরোপ বন্ধুত্ব বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার জন্য অবদান রাখতে উৎসাহিত করেন।

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হাদি হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত লিখবেন ওমর হাদি

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

ইয়ুননানের ছাদজুড়ে চা পাতা

যুদ্ধে ইরানের ঐতিহাসিক স্থানগুলোর ক্ষতিতে চীনের দুঃখ প্রকাশ

দেশের ৩ জেলায় ঝড়ের আভাস

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

ইরান পুনর্গঠনে অন্তত ১৫-২০ বছর লাগবে: ট্রাম্প

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে